সর্বশেষ

কালো হয়ে যাচ্ছে লালকেল্লা : গবেষণা

  • 3:08 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
লালকেল্লা । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭সেপ্টেম্বর – ভারতের রাজধানী নয়াদিল্লির তীব্র বায়ুদূষণের কারণে মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন লালকেল্লার দেয়ালে ‘কালো আবরণ’ তৈরি হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

গবেষকরা জানিয়েছেন, লাল বেলেপাথরের এই স্থাপনার দেয়ালে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হওয়া কালো স্তরের পুরুত্ব ০.০৫ মিলিমিটার থেকে ০.৫ মিলিমিটার পর্যন্ত। সময়মতো ব্যবস্থা না নিলে এটি কেল্লার সূক্ষ্ম নকশা ও খোদাইয়ের স্থায়ী ক্ষতি করতে পারে।

এটি লালকেল্লার ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে করা প্রথম পূর্ণাঙ্গ গবেষণা। গবেষণাটি পিয়ার-রিভিউ করা ওপেন অ্যাক্সেস বৈজ্ঞানিক জার্নাল হেরিটেজ-এ ২০২৪ সালের জুনে প্রকাশিত হয়। ভারত ও ইতালির গবেষকরা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে গবেষণাটি পরিচালনা করেন।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি দিল্লি প্রায়ই বায়ুমানের অবনতির কারণে আলোচনায় আসে। সংরক্ষণবিদরা আগেই সতর্ক করেছিলেন, দূষণ রাজধানীসহ আশপাশের রাজ্যের ঐতিহাসিক স্থাপনাগুলোর জন্য হুমকি হয়ে উঠছে। ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দূষণের কারণে সাদা মার্বেলে নির্মিত তাজমহল হলদে ও সবুজাভ-বাদামি হয়ে গেছে।

মোগল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা দিল্লির অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা। ১৯৪৭ সালের ১৬ আগস্ট, স্বাধীনতার এক দিন পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরু এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দিয়ে আসছেন।

গবেষকরা দিল্লির ২০২১–২০২৩ সালের বায়ুমান বিশ্লেষণ করে কেল্লার দেয়াল থেকে কালো স্তর সংগ্রহ করেন। পরীক্ষায় দেখা গেছে, বাতাসে থাকা ধূলিকণা ও অন্যান্য দূষক কেল্লার দেয়ালে জমে এই কালো স্তর তৈরি করেছে। এর ফলে গম্বুজ, খিলান, সূক্ষ্ম খোদাইসহ স্থাপত্যের নানা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেয়ালে ফোস্কা পড়া ও খোসা ওঠার ঘটনাও চিহ্নিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ‘পিএম ২.৫ ও পিএম ১০ ধূলিকণা সাধারণত পাথরের পৃষ্ঠে জমা হয়ে সময়ের সঙ্গে সঙ্গে কালো আবরণ তৈরি করে।’

সংরক্ষণবিদরা সতর্ক করেছেন, কালো স্তর একটি ধীরে অগ্রসরমান প্রক্রিয়া। প্রাথমিক পর্যায়ে এটি সরানো সম্ভব হলেও দেরি হলে স্থায়ী ক্ষতির ঝুঁকি বাড়বে। গবেষকরা কেল্লা রক্ষায় দ্রুত সংরক্ষণ কৌশল গ্রহণের সুপারিশ করেছেন। তাদের পরামর্শ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সুরক্ষামূলক আবরণ বা সিল্যান্ট ব্যবহার করে কালো স্তর তৈরি প্রতিরোধ বা অন্তত ধীর করা যেতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au