সর্বশেষ

শিল্পকলায় আগামীকাল ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’

  • 2:20 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
শিল্পকলায় আগামীকাল ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনের বিশেষ আয়োজন—‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’। চীন দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবেই এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।

উৎসবে দুই দেশের শিল্পীদের বিশেষ পরিবেশনা ও নাটক মঞ্চস্থ হবে। প্রথমেই চীনের কোয়ানঝো থেকে আগত একটি পারফর্মিং আর্ট গ্রুপ মনোমুগ্ধকর ৪০ মিনিটের পরিবেশনা উপস্থাপন করবে। এরপর বাংলাদেশের বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র প্রখ্যাত চীনা লেখক লু স্যুন-এর বিখ্যাত রচনা “দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্লেভ”-এর নাট্যরূপ মঞ্চস্থ করবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, এবং চীনসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছরে পদার্পণ করেছে। সাংস্কৃতিক বিনিময়ের ধারাবাহিকতায় দুই দেশের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। গত বছর থেকে চীনের উচ্চপর্যায়ের সাংস্কৃতিক প্রতিনিধিদলের অংশগ্রহণে নানা অনুষ্ঠান উদযাপনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ড্রোন শো ও চীনা নববর্ষ উদযাপনের মতো বহুল প্রশংসিত আয়োজনের পাশাপাশি, চীনে বাংলাদেশের সাংস্কৃতিক পেশাজীবীদের জন্য অ্যাক্রোবেটিকস, ড্রোন প্রযুক্তি, চারুকলা, জাদুঘর অধ্যয়ন এবং গ্রন্থাগার বিজ্ঞানের মতো নানা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মনোনীত ৩৫ জন প্রশিক্ষণার্থী চীনে গিয়ে অংশ নিয়েছেন ‘ট্রেইনিং কোর্স অন দ্য প্রিজারভেশন অ্যান্ড রেস্টোরেশন টেকনিকস অব আর্টিস্টিক প্রোডাক্ট ফর বাংলাদেশ’ এবং ‘সেমিনার অন অপারেশনাল ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে।

 

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au