সর্বশেষ

এক কাপ কফির দাম ৮৩ হাজার টাকা , দুবাইয়ে রেকর্ড

  • 3:19 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি : রোস্টার্স

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- দুবাইয়ের একটি ক্যাফে গড়েছে অনন্য রেকর্ড—এক কাপ কফির দাম দাঁড়িয়েছে প্রায় ৮৩ হাজার টাকা (দুই হাজার ৫০০ দিরহাম)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এই কফি বিশ্বের সবচেয়ে দামি কফি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশেষ কফিটি উন্মোচন করেছে দেশীয় ব্র্যান্ড ‘রোস্টার্স’। গত সপ্তাহে দুবাই ডাউনটাউনের ফ্ল্যাগশিপ আউটলেটে এই বিলাসবহুল কফি পরিবেশনের আয়োজন করা হয়।

রেকর্ডধারী এই কফি তৈরি হয়েছে অতি দুর্লভ পানামা এসমেরাল্ডা গেইশা কফি বিন দিয়ে। হাতে ঢালা ভি৬০ ব্রিউ পদ্ধতিতে প্রস্তুত করা এই কফি তার অনন্য ফুলেল ঘ্রাণ ও স্তরভেদে সাজানো ট্রপিক্যাল ফলের স্বাদের জন্য বিশ্বজুড়ে খ্যাত।

কফির সঙ্গে পরিবেশন করা হয় বিশেষভাবে তৈরি গেইশা-বিন সংমিশ্রিত টিরামিসু, চকলেট আইসক্রিম, এবং অনন্য অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো একটি বিশেষ চকোলেট পিস।

গ্রাহকরা চাইলে টেবিলের পাশেই উপভোগ করতে পারবেন কফি তৈরির পুরো প্রক্রিয়া। বিশেষজ্ঞ বারিস্তা ব্যবহার করবেন তাপ নিয়ন্ত্রিত কেটলি, ভি৬০ ড্রিপার, প্রিসিশন স্কেল এবং সদ্য গুঁড়া করা গেইশা বিন—সবই অতিথিদের সামনে।

অভিজাত পরিবেশনার অংশ হিসেবে কফিটি পরিবেশন করা হবে হাতে তৈরি এডো কিরিকো ক্রিস্টাল গ্লাসে, যা জাপানি ঐতিহ্যের নিদর্শন এবং সূক্ষ্ম নকশা ও সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। অতিথিদের হাতে তুলে দেওয়া হবে একটি ফ্লেভার নোট কার্ড, যা স্বাদ, ঘ্রাণ ও টেক্সচারের ভ্রমণে পথ দেখাবে।

রোস্টার্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কনস্টান্টিন হারবুজ বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের দলের নিষ্ঠার প্রতিফলন এবং দুবাইয়ের বৈশ্বিক মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুলবে—যেখানে কফি অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”

প্রসঙ্গত, সম্প্রতি ডিএমসিসি প্রকাশিত ফিউচার অব ট্রেড প্রতিবেদনে বলা হয়েছে—প্রতিদিন বিশ্বজুড়ে মানুষ পান করে দুই বিলিয়নেরও বেশি কাপ কফি। তবে জলবায়ু পরিবর্তন, ভোক্তাদের রুচির পরিবর্তন এবং ভ্যালু চেইনে নতুন শক্তির উত্থান বৈশ্বিক কফি শিল্পের মানচিত্র পাল্টে দিচ্ছে। এক কাপ কফি ঘিরেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে দুবাই।

সূত্র : খালিজ টাইমস

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au