সর্বশেষ

মেটা কানেক্ট সম্মেলন কাল, যেসব পণ্যের ঘোষণা দেবেন জাকারবার্গ

  • 4:02 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মেটা আগামীকাল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন মেটা কানেক্ট ২০২৫ শুরু করতে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে কোম্পানির প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও ইভেন্টের সূচনা হবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কি-নোট উপস্থাপনার মাধ্যমে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল বক্তব্য। অনুষ্ঠান মেটার ওয়েবসাইট থেকে বিনামূল্যে সরাসরি দেখা যাবে। এছাড়া মেটার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রোফাইল থেকেও লাইভ সম্প্রচার করা হবে। মেটা কোয়েস্ট হেডসেট ব্যবহারকারীরাও ভার্চুয়াল রিয়েলিটিতে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ডেভেলপারদের জন্য আলাদা সেশন থাকবে, যেখানে এআইভিত্তিক নতুন অভিজ্ঞতা তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।

এবারের সম্মেলনের মূল আকর্ষণ হবে নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস। মেটা তাদের বহু আলোচিত স্মার্ট গ্লাস মেটা হাইপারনোভা (মেটা সেলেস্টে) উন্মোচন করতে পারে। এই গ্লাসের ডান লেন্সে ছোট ডিসপ্লে থাকবে এবং নিয়ন্ত্রণ হবে রিস্টব্যান্ডের মাধ্যমে হাতের ইশারায়। রিস্টব্যান্ডে থাকবে সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি (sEMG) প্রযুক্তি। এটি পূর্ণাঙ্গ এআর নয়, বরং সময়, আবহাওয়া, নোটিফিকেশন, ফটো প্রিভিউ, নেভিগেশন এবং বাস্তব কথার ক্যাপশন বা অনুবাদ দেখাবে। প্রদর্শিত তথ্য হবে মেটা এআই থেকে প্রাপ্ত রেসপন্স টেক্সট। গ্লাসগুলো কিছুটা বড় এবং দাম প্রায় ৮০০ ডলার হতে পারে।

রেব্যান মেটার সফলতার কারণে নতুন মডেল ‘অ্যাপেরল’ ও ‘বেলিনি’ ২০২৬ সালে আসবে। এগুলোতে উন্নত এআই ফিচার থাকবে, যেমন ফেসিয়াল রিকগনিশন এবং ব্যাকগ্রাউন্ড এআই সেশন। ওকলির নতুন স্মার্ট গ্লাসে থাকবে সেন্টার-মাউন্টেড ক্যামেরা, যা মূলত ক্রীড়াবিদ ও সাইক্লিস্টদের জন্য উপযোগী। মেটা ও ওকলির পার্টনারশিপ আরও দৃঢ় হচ্ছে।

কোয়েস্ট ৩ এস সম্প্রতি এসেছে, তবে কোয়েস্ট ৪-এর বড় ঘোষণা এ বছর আশা করা হচ্ছে না। ২০২৬ সালে আসছে আল্ট্রালাইট হেডসেট, যা হোরাইজন ওএস চালিত আলাদা প্যাকের মাধ্যমে কম্পিউটিং ক্ষমতা শেয়ার করবে। এছাড়া মেটা ও আসুস যৌথ উদ্যোগে তৈরি হতে পারে মেটা কোয়েস্ট ৪ এবং আসুস আরওজি ট্যারিয়াস ভিআর হেডসেট। এই হেডসেট হোরাইজন ওএস অপারেটিং সিস্টেমে চলবে এবং উচ্চ কার্যক্ষমতার ডিভাইস হিসেবে বাজারে আসবে।

মেটা কানেক্ট ২০২৫ সম্মেলন কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটির সর্বশেষ উদ্ভাবন তুলে ধরবে। বিশেষত নতুন স্মার্ট গ্লাসের প্রযুক্তি এবং এআই সুবিধার দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে।

সূত্র: ম্যাশাবল ও ডিজিট ডট ইন

এই শাখার আরও খবর

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au