তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের
মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…
মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার চলতি সপ্তাহান্তেই এ সিদ্ধান্ত কার্যকর করতে পারে। তবে শর্ত হচ্ছে, বর্তমানে যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার পরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। উল্লেখ্য, ট্রাম্প এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
গত জুলাই মাসেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করেছিলেন যে, যদি ইসরায়েল গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করতে কার্যকর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে চলমান হামলা বন্ধে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরবেন। তাঁর ফেরার পরপরই ব্রিটিশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে।
এ বিষয়ে রয়টার্স মন্তব্য চাইলেও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ব্রিটেনের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের জটিল ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে নতুন মোড় এনে দিতে পারে।
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে যুক্তরাজ্য এর আগে বেশ কয়েকবার আভাস দিলেও এবারই প্রথম এত স্পষ্টভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছে।
সুত্রঃ রয়টার্স ও দ্য টাইমস
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au