সর্বশেষ

অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্কে বিমান বিধ্বস্ত, পাইলটের মরদেহ উদ্ধার

  • 6:35 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
অস্ট্রেলিয়ার দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের একটি ন্যাশনাল পার্কে ছোট বিমান বিধ্বস্তে নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের একটি ন্যাশনাল পার্কে ছোট বিমান বিধ্বস্তে নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৬০ বছরের বেশি অভিজ্ঞ এই পাইলট গতকাল স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্যাংকস্টাউন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন এবং ভিক্টোরিয়ার ম্যালাকোটায় যান। সেখান থেকে ব্যাংকস্টাউনে ফেরার পথে বিমানটি নিখোঁজ হয়।

বিমানটি ব্যাংকস্টাউন ফ্লাইং স্কুলের ছিল এবং এতে পাইলট ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। একই দিনে বিকেল সাড়ে ৪টার দিকে বাতেম্যানস বে থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে বুদাওয়াং ন্যাশনাল পার্কে বিমানটির জরুরি সংকেত ধরা পড়ে।

দুর্ঘটনাস্থল শনাক্ত হলেও দুর্গম এলাকা ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেননি। আজ সকাল থেকে জরুরি সেবাদানকারী দল সেখানে গিয়ে ধ্বংসস্তূপে পৌঁছানোর চেষ্টা করছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ প্রধান পরিদর্শক ডেভিড ককরাম জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি বলেন, “আমরা বিমান চলাচল নিয়ন্ত্রক ও বিমান নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের মতে, আঘাতের ধাক্কা থেকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না।”

ককরাম আরও বলেন, বুদাওয়াং ন্যাশনাল পার্কে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। “গত ১০ বছরে এমন কিছু ঘটেছে বলে আমার মনে পড়ে না,” মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোও তদন্ত শুরু করেছে এবং ক্যানবেরা, সিডনি ও ব্রিসবেন থেকে পরিবহণ নিরাপত্তা তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছে। তারা দুর্ঘটনাস্থল ও বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবে এবং দুই মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au