সর্বশেষ

ইসরায়েলি স্থল অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩,৫৪২

  • 4:57 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ইসরায়েলি স্থল অভিযানে ৩৫৪২ ফিলিস্তিনি নিহত । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- গাজায় ইসরায়েলের চলমান স্থল অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৪২ জনে। গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আই–এর খবরে বলা হয়, ১১ আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে ৩৮ দিনে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন করে প্রাণ হারিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে উত্তর গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১,৯৮৪ জন (৫৬ শতাংশ) এবং মধ্য ও দক্ষিণাঞ্চলে ১,৫৫৮ জন (৪৪ শতাংশ)। উল্লেখযোগ্য যে, এই এলাকাগুলোকে ইসরায়েল আগেই ‘নিরাপদ মানবিক অঞ্চল’ ঘোষণা করেছিল।

গাজার সরকারি দপ্তরের ভাষ্যমতে, এসব তথ্য প্রমাণ করে যে ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে, যাতে সাধারণ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়। একই সঙ্গে ঘোষিত নিরাপদ এলাকায় হামলা চালানো মানে হলো বেসামরিক নাগরিক ও আশ্রয়কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে নিশানা বানানো।

বিবৃতিতে এ ঘটনাকে ‘পদ্ধতিগত গণহত্যার নীতি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে এই অভিযান চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন, জেনেভা কনভেনশন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

গাজার পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা অবিলম্বে পদক্ষেপ নিয়ে এই যুদ্ধাপরাধ বন্ধ করে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনে।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au