লিড নিউজ

ফের অশান্ত মণিপুর, অতর্কিত হামলায় আসাম রাইফেলসের ২ সদস্য নিহত

  • 5:21 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
সেনাদের বহনকারী একটি গাড়িতে অতর্কিত হামলা হয়। ছবি: পিটিআই

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও অশান্ত হয়ে উঠেছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের একটি টহলদল অতর্কিত হামলার শিকার হয়। এ ঘটনায় বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নম্বল পুলিশ স্টেশনের আওতাধীন নম্বল সাবল লেইকাই এলাকায় বিকেল ৫টা ৫০ মিনিটে এ হামলা ঘটে। ইম্ফল থেকে বিষ্ণুপুরমুখী আসাম রাইফেলসের একটি টাটা ৪০৭ গাড়িকে লক্ষ্য করে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি চালায়। ঘটনাস্থলেই একজন সেনা নিহত হন। গুরুতর আহত অপর জওয়ানকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

সশস্ত্র ব্যক্তিরা মোটরসাইকেলে এসে ওত পেতে ছিল। হামলাটি এতটাই আকস্মিক ছিল যে জওয়ানরা প্রতিরোধের সুযোগ পাননি। কয়েক রাউন্ড গুলি চালিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত মহাপরিচালক আশুতোষ কুমার সিনহা গণমাধ্যমকে বলেন,
“সব বাহিনীর শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।”

এ ঘটনায় আরও পাঁচজন আসাম রাইফেলস সদস্য আহত হয়েছেন। তাঁদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার পেছনে উপত্যকা-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাত রয়েছে। তাঁর দাবি, সম্ভবত পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এই হামলা চালিয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মণিপুর সফরের মাত্র ছয় দিন পর এ হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা চলছে। এ পর্যন্ত বেসামরিক নাগরিক, সেনা ও পুলিশ সদস্যসহ ২৬০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬০ হাজার। সংঘাত চলাকালে ব্যাপক অগ্নিসংযোগ, গ্রাম ধ্বংস এবং পুলিশ–আধাসামরিক বাহিনীর অস্ত্রাগার লুটের ঘটনাও ঘটেছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au