ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ
ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…
মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেইল করে কোনো কাজে বাধ্য করা হচ্ছে না। রোববার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে তিনি লিখেছেন, “আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে—এমন দাবি সর্বৈব মিথ্যা। এর মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করার মতো কোনো দুর্বলতা আমার নেই।”
স্ত্রী আনা নাসরিনের সাম্প্রতিক বক্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, ব্যক্তিগত বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচনা করা তিনি পছন্দ করেন না। “আমার স্ত্রী আমাকে নিয়ে যেসব কথা বলেছেন এবং সেগুলোকে ঘিরে যেসব জল্পনা চলছে, সেসব বিষয়ে আমি সামাজিক মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করব না। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনাকে আমি অরুচিকর মনে করি,” বলেন তিনি।
জাহেদ উর রহমান আরও জানান, ১৭ সেপ্টেম্বর তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন। তবে এটি সাম্প্রতিক ঘটনার ফল নয়; দীর্ঘদিন ধরেই তারা এমন পরিস্থিতিতে ছিলেন।
তিনি স্পষ্ট করে বলেন, আনা নাসরিনের বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি স্ত্রীর সর্বাঙ্গীন মঙ্গল ও সফল জীবন কামনা করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au