সর্বশেষ

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে চোট পেয়েছেন লিটন দাস

  • 7:26 am - September 23, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ভারত ম্যাচে অনিশ্চিত লিটন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ সেপ্টেম্বর-ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। চোটে পাওয়ার পর আর ব্যাটিং করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোটে পড়লেও লিটনকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। জানা গেছে, ডানহাতি উইকেটকিপার ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়েছেন টাইগাররা। শেষ দুই ম্যাচে লিটনদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। দুই ম্যাচের যেকোন একটিতে জিততে পারলেই ফাইনালের টিকিট প্রায় কনফার্ম হবে তাদের।

২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় দুবাই ইন্টার‌ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুশীলন করেছে ক্রিকেটাররা। অনুশীলনে এসে নিজের সহজাত ব্যাটিংই করছিলেন লিটন। দুর্দান্ত সব শটে নিজেকে প্রস্তুত করছিলেন ভারত ম্যাচের জন্য।

ব্যাটিং করার সময় হঠাৎ করেই সাইড স্ট্রেইনের চোট পান লিটন। ব্যাটিং থামিয়ে সামলে ওঠার চেষ্টা করলেও সেটা পারেননি। পরবর্তীতে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তাকে ব্যাটিং নেটের বাইরে নিয়ে গেছেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। যদিও আর ব্যাটিংয়ে ফেরেননি ডানহাতি এই ব্যাটার। সতর্কতার স্বার্থে বাইরে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন লিটন।

পরবর্তীতে পুরো দলের সঙ্গেই মাঠ ছেড়েছেন তিনি। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলা শেখ মেহেদী অবশ্য কোনো আপডেট দিতে পারেননি। লিটনের চোট নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এসব কিছু জানি না। আমি অনুশীলন করছিলাম।’ খোঁজ নিয়ে জানা গেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের চোট খুব বেশি গুরুতর নয়। এমনটা হলে স্বাভাবিকভাবেই ভারত ম্যাচে পাওয়া যাবে তাকে।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au