সর্বশেষ

শেষ সময়ে বিসিবি নির্বাচনে মনোনয়ন তুলেছেন ফারুক আহমেদ

  • 7:32 am - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ সেপ্টেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে রবিবার। সেই সময় জানা গেছে ৪ অক্টোবর নয় বরং বিসিবি নির্বাচন হবে ৬ অক্টোবর। এ ছাড়া মনোনয়ন জমা দেয়া ও মনোনয়ন প্রত্যাহারের সময়ও বেধে দেয়া হয়েছে। সাধারণ পরিষদের মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার।

এরই মধ্যে হেভিওয়েট অনেক প্রার্থী মনোনয়ন কিনেছেন। বিসিবি নির্বাচনে সবার আগে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ। তবে কবে তিনি মনোনয়ন নেবেন বা কোন ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

ক্যাটাগরি ২ এ লড়াইয়ের লক্ষ্যই তিনি মনোনয়ন কিনেছেন। তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়ন কিনেছেন। এদিকে নতুন তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।

এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। তফসিলে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।

এরই মধ্যে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেবেন। সভাপতি পদের জন্য এই দুজনের মধ্যেই কঠোর লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে বিসিবি নির্বাচনে অংশ নেবেন আরও অনেক হেভিওয়েট প্রার্থী। যেখানে আছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পরীক্ষিত সংগঠকরা।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au