সর্বশেষ

এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে মেলাতে হবে যে সমীকরণ

  • 6:28 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ সেপ্টেম্বর-দুর্দান্ত জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের আশা দেখছে লিটন দাসের দল।

অন্যদিকে, গ্রুপপর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমান আঘার দল। অন্যটি খেলবে বাংলাদেশের বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে জয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি টিম টাইগার্স। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। অন্যদিকে, ভারত +০.৬৮৯ নেট রানরেটে আছে শীর্ষে।

আগামীকাল দুবাইয়ে সুপার ফোরের পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাকি দুটির একটিতে জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া দুটিতে হারলেও কাগজে-কলমে সুযোগ থাকছে।

ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও তখন চলে আসবে নেট রানরেটের হিসাব। আর সেখানে সমীকরণ মেলাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লিটন দাসের দল। অবশ্য শেষ দুই ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর ওপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে।সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে।

সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে। ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও। আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশ দল যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। আপাতত চোখ সুপার ফোরের বাকি দুই ম্যাচে।

এই শাখার আরও খবর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au