সর্বশেষ

ভারতকে হারানো সম্ভব: মোহাম্মদ আশরাফুল

  • 6:35 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ সেপ্টেম্বর-এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ দল। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে জিততে পারবে তো বাংলাদেশ?- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানে। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিশ্বাস করেন, সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভারতকেও হারানো সম্ভব।

সুপার ফোরে ওঠার পর দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী আশরাফুল। গতকাল সোমবার গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘ভারতের সাথে কিন্তু আমরা তাদের মাঠে টি-টোয়েন্টি জিতেছিলাম। ম্যাচের ওই দিনটা যদি আমাদের হয়, আমাদের যদি সবাই তাদের সবকিছু ও সেরাটা দিতে পারে, তাহলে ভারতকেও হারানো সম্ভব।

ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে ওমানের দাপুটে ব্যাটিং দেখে আশরাফুল আরও অনুপ্রাণিত হয়েছেন, ‘যখন সুপার ফোরে গেল এবং সুপার ফোরের ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে ওমান আর ভারতের ম্যাচটাতে দেখে যে ওমান যেভাবে ব্যাটিং করেছে, তাহলে আমাদের এইখানে ভালো করার সম্ভাবনা আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ম্যাচে বোলারদের প্রশংসায় ভাসালেন আশরাফুল, ‘শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে মুস্তাফিজ, শেখ মেহেদী অসাধারণ বল করেছেন। তাসকিনও ভালো বল করেছেন। শরিফুল যদিও খরুচে ছিল কিন্তু ভালো করেছেন।

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au