সর্বশেষ

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত

  • 4:15 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর এক জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনের বেশি।

আজ শনিবার সন্ধ্যায় কারুর জেলার ভেলুসামাইপুরামে এ দুর্ঘটনা ঘটে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান জানান, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬টি শিশু রয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কারুর–ইরোড মহাসড়কের পাশে বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের জনসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন। বিপুল ভিড়ের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা শুরু হলে থালাপতি বিজয় নিজের বক্তব্য বন্ধ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিজয়কে একনজর দেখার জন্য জনতা মঞ্চের ব্যারিকেডের দিকে ধেয়ে যায়। এসময় সামনে ঠেলাঠেলি শুরু হলে অনেকে মাটিতে পড়ে যান। শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে দেখা যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বহু মানুষ পদদলিত হন।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন হতাহতদের পরিবারকে জরুরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

ঘটনার পর সারা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au