‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?
ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…
রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িটি রাখা ছিল। পুলিশি তৎপরতার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা। রবিবারও একই দাবিতে বিভিন্ন সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। তাঁদের আন্দোলন ঘিরে মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবসে গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সড়কপথে যান চলাচল ব্যাহত হওয়ায় মেট্রোরেলেও যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা যায়। আগারগাঁও ও ফার্মগেটগামী অনেক যাত্রী সড়কের পরিবর্তে মেট্রোরেল ব্যবহার করেন।

পুলিশের গাড়িতে আগুন।
শ্রমিকদের অবরোধের প্রভাব পড়ে ফার্মগেট, শাহবাগ, সায়েন্সল্যাব ও কারওয়ান বাজার এলাকাতেও। মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে শ্রমিকেরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এতে গাবতলী থেকে মিরপুর ১০ হয়ে আগারগাঁও ও মহাখালীগামী যানবাহন চলাচল ব্যাহত হয়। একইভাবে গাবতলী থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর হয়ে কালশী, বিমানবন্দর ও প্রগতি সরণির দিকে চলাচলকারী যানবাহনও চলতে পারেনি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এর মধ্যেই পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মিরপুর এলাকায় পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au