বাংলাদেশ

পূজা ঘিরে সম্ভাব্য ব্যর্থতার দায় আগেই অন্যের ওপর চাপালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • 7:27 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে থাকবেন ৭০ হাজার পুলিশ, এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি।

রোববার রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

গণমাধ্যমকে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজাকে কেন্দ্র করে পাশের দেশ ও আওয়ামী লীগ গুজব ছড়াতে পারে।”

তার এই মন্তব্যকে অনেকেই সম্ভাব্য ব্যর্থতার দায় আগেই অন্যের ওপর চাপিয়ে দেওয়ার কৌশল হিসেবে দেখছেন। এর আগে দুর্গাপূজাকে ঘিরে মদ সেবন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, ৫ আগস্টের পর থেকে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা এবং পূজার আগে মন্দিরে ভাঙচুরের ঘটনা বেড়েই চলেছে। অথচ এসব ঘটনায় সরকার তেমন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাই এবারের পূজায় কোনো ঝুঁকি নেই— সরকারের এই দাবি বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত নয় বলে মনে করছেন তারা।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সফরেও প্রধান উপদেষ্টা একই সময়সূচি উল্লেখ করেছেন।

খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধানে কাজ করছেন।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au