বিশ্ব

জাতীয় নির্বাচনকে ঘিরে স্থগিত অমর একুশে বইমেলা

  • 3:21 am - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অমর একুশে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিদ্ধান্ত দেয় যে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে অমর একুশে গ্রন্থমেলা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজন করতে হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নেই এ আয়োজন পিছিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলা একাডেমি জানায়, প্রকাশক সমিতি (বাপুস) ও অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সবার পরামর্শক্রমে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২৬ সালের অমর একুশের বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়সূচি স্থগিত হওয়ায় প্রকাশক ও পাঠকদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রকাশক ও লেখকরা বলছেন, বইমেলা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং প্রকাশনা শিল্পের প্রধান ব্যবসায়িক মৌসুমও। মেলার মাধ্যমে এক বছরে প্রকাশিত বইয়ের বড় অংশ পাঠকের হাতে পৌঁছে যায়। তাই মেলা স্থগিত হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। তবে একই সঙ্গে অনেকেই মনে করছেন, নির্বাচনের মতো বড় জাতীয় আয়োজনে নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছলতার বিষয়টি বিবেচনায় নেওয়া যৌক্তিক।

নিয়মিত বইমেলায় আসা পাঠকদের মধ্যে হতাশার সুর শোনা যাচ্ছে। ডিসেম্বরেই মেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন অনেকে। তবে তাঁরা আশা করছেন, নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আরও বড় আকারে, নিরাপদ পরিবেশে এবং নতুন উদ্যমে আয়োজন করা হবে।

একুশে গ্রন্থমেলা বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। রাজনৈতিক বা প্রশাসনিক কারণে মেলা পেছানো এর আগে একাধিকবার ঘটেছে। তবে এবারের স্থগিতাদেশের কারণ সরাসরি জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত বিবেচনা।

 

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au