বিশ্ব

পরিবেশ সুরক্ষায় ইউরোপকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান ইইএর

  • 7:04 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
ইইএ বলেছে, ইউরোপ মহাদেশের পরিবেশগত অবস্থা এখনো অবনতির দিকে আছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।ছবি: এএফপি

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখলেও ইউরোপ এখনো বড় ধরনের পরিবেশগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) সোমবার প্রকাশিত এক বিস্তৃত প্রতিবেদনে জানিয়েছে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সামগ্রিকভাবে মহাদেশটির পরিবেশের অবস্থা ভালো নয়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের পর থেকে ইইউর দেশগুলোতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার প্রায় ৩৭ শতাংশ কমানো সম্ভব হয়েছে। এর প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং ২০০৫ সালের পর থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্বিগুণ বৃদ্ধি। কিন্তু এ অগ্রগতি সত্ত্বেও ইউরোপ এখনো পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

ইইএ জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে মহাদেশজুড়ে তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। এর মধ্যে তাদের ৩৮টি সদস্য দেশের মধ্যে মাত্র ২১টি দেশে তাপমাত্রা মোকাবিলার জন্য স্বাস্থ্যসেবা খাতের উপযোগী কর্মপরিকল্পনা আছে। বাকি দেশগুলো এখনো প্রস্তুতির ঘাটতিতে ভুগছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ইইউভুক্ত ২৭টি দেশ ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস কমানোর পরিকল্পনা নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর ফলে ২০৪০ সালের মধ্যে নিঃসরণের হার ১৯৯০ সালের তুলনায় ৯০ শতাংশ কমানোর ইউরোপীয় কমিশনের প্রস্তাবও ঝুলে গেছে। ঠিক এ সময়েই ইইএর সতর্কবার্তা সামনে এল।

ইইএর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপজুড়ে পরিবেশের অবনতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সংরক্ষিত অভয়ারণ্যের প্রায় ৮১ শতাংশ খারাপ বা খুব খারাপ অবস্থায় আছে। মহাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মাটি ক্ষয়প্রাপ্ত এবং ৬২ শতাংশ জলাশয় অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এর ফলে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে ইউরোপে সুপেয় পানির সংকট বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুশাসন, প্রযুক্তিগত উদ্ভাবন, পানির পুনর্ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে কৃষি, পানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি খাতে ৪০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় করা সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইইউভুক্ত ২৭টি দেশে তাপপ্রবাহ, বন্যা, ভূমিধস ও অগ্ন্যুৎপাতের মতো জলবায়ুজনিত দুর্যোগে ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া চরম আবহাওয়া অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে এবং অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

ইইএ সতর্ক করেছে, ইউরোপের অধিকাংশ ভবন এমনভাবে নকশা করা হয়নি যাতে তারা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এ কারণে প্রায় ১৯ শতাংশ ইউরোপীয় নাগরিক তাঁদের ঘরে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে পারছেন না।

ইইএ মনে করে, ইউরোপিয়ান গ্রিন ডিল নামের চুক্তিতে দীর্ঘমেয়াদি যেসব নীতি ও টেকসই উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হলে মহাদেশের পরিবেশগত অবস্থা আরও খারাপ হবে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইউরোপকে যদি সত্যিই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে হয়, তবে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au