লিড নিউজ

ব্রেকিং নিউজ: আরবিএ বৈঠকের আগে মর্টগেজধারীদের নিজস্বভাবে সুদের হার কমানোর পরামর্শ

  • 9:33 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:২০ বার
আরবিএ গভর্নর মিশেল বুলক আগস্টে সুদের হার কমালেও অস্ট্রেলিয়ানদের আরো কম সুদের হার খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ছবি: ক্রিশ্চিয়ান গিলেস / নিউজওয়্যার

মেলবোর্ন, ৩০ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ান মর্টগেজধারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (RBA)–র সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে নিজেরাই যেন সুদের হার কমানোর উদ্যোগ নেন। আজ  মঙ্গলবার আরবিএ বৈঠকে সরকারি ক্যাশ রেট ৩.৬০ শতাংশে ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে এর অর্থ এই নয় যে অস্ট্রেলিয়ানরা এখনই নিজেদের মর্টগেজ কিস্তি কমাতে পারবেন না।

Compare the Market–এর অর্থনৈতিক পরিচালক ডেভিড কচ বলেছেন, অনেক ব্যাংক ইতিমধ্যেই নির্দিষ্ট সুদের হারে (fixed rate) ৪ শতাংশের কাছাকাছি অফার দিচ্ছে, যেখানে চলমান ভ্যারিয়েবল রেট প্রায় ৫ শতাংশের বেশি ঘুরপাক খাচ্ছে। তিনি বলেন, “যদি নির্দিষ্ট সময়ের জন্য কিস্তি নিশ্চিত রাখতে চান, তাহলে ফিক্সড রেট কনট্রাক্ট বিবেচনা করতে পারেন।” তবে তিনি সতর্ক করে দেন, ফিক্সড রেট নিলে ভবিষ্যতের সম্ভাব্য সুদের হ্রাসের সুফল আর পাওয়া যাবে না।

আরবিএর ধীর–স্থির নীতি
বিশেষজ্ঞরা মনে করছেন, সেপ্টেম্বরের বৈঠকে হার অপরিবর্তিত রাখলেও নভেম্বর মাসে আরও সুদের ছাড় আসতে পারে। কচ বলেন, “আরবিএ ধীরে ও স্থিরভাবে এগোচ্ছে। তবে এর মধ্যে আপনার নিজের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।”

কমনওয়েলথ ব্যাংকের গবেষণা
কমনওয়েলথ ব্যাংকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সুদের হার কমলেও মাত্র ১১ শতাংশ যোগ্য গ্রাহক আগস্টের পর থেকে তাদের সরাসরি ডেবিট কিস্তি কমিয়েছেন। প্রথমবার বাড়ি কেনা গ্রাহকদের মধ্যে এই হার আরও কম, মাত্র ৮ শতাংশ।ব্যাংকের নির্বাহী জেনারেল ম্যানেজার (হোম বাইং) মার্কোস মেনেগুজি জানান, বেশিরভাগ গ্রাহকই আগের মতো কিস্তি চালিয়ে যাচ্ছেন। আগস্টে ০.২৫ শতাংশ হার কমে ৩.৬০ শতাংশে নামায় গড়ে ৬৬০,০০০ ডলারের ঋণগ্রহীতারা মাসে প্রায় ১০৫ ডলার সাশ্রয় করেছেন।

নতুন গ্রাহকদের জন্য প্রণোদনা

ডেভিড কচ জানান, কিছু ব্যাংক ঋণ পুনঃবিন্যাস (refinance) করলে কয়েক হাজার ডলার ক্যাশব্যাক দিচ্ছে। বিজ্ঞাপিত হারের মধ্যে প্রায় ০.৪৮ শতাংশ পার্থক্য রয়েছে, যা মাসে ২০১ ডলার বা বছরে ২৪১২ ডলার পর্যন্ত সাশ্রয়ের সুযোগ তৈরি করবে।

তবে এসব প্রতিযোগিতামূলক হার মূলত নতুন গ্রাহকদের জন্য। কচ বলেন, “আপনার বর্তমান ব্যাঙ্ক সেরা রেট নাও দিতে পারে। সামান্য গবেষণা করলে বড় অঙ্কের টাকা সাশ্রয় সম্ভব।”

সোর্স: ক্যামেরন মিকালেফ, নিউজওয়্যার

অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যাংক ও ঋণদাতাদের অফার তুলনা করতে যোগাযোগ  করতে পারেন Loanz Hub–এর সঙ্গে

এই শাখার আরও খবর

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড…

টিকা সংকট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেলবোর্ন, ২৬ এপ্রিল- টিকা সংকট নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একাধিক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার…

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড

মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au