বিশ্ব

কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

  • 12:49 pm - September 30, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৩০ সেপ্টেম্বর- কাতারের রাজধানী দোহায় চালানো ইসরায়েলি হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপে তিনি এই ক্ষমা চান। খবরটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “প্রথম পদক্ষেপ হিসেবে—কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মি নিয়ে আলোচনার সময় হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ভবিষ্যতে এমন ধরনের হামলা আর চালাবে না ইসরায়েল।”

গত ৯ সেপ্টেম্বর দোহায় এ হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত এক প্রস্তাবের সঙ্গে জড়িত হামাস নেতাদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। এতে হামাসের অন্তত পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারি নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে যান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ফোনালাপে হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে কাতারের ভূখণ্ড আর কখনো লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।”

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au