ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
মেলবোর্ন, ৩ অক্টোবর- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান (মাসুক) বাবার জানাজায় অংশ নিয়েছেন হাতকড়া পরেই। তিনি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মাকসুদুর রহমান খালিয়াজুরী সদর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের ছেলে। বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ফজলুর রহমান মারা যান। বাবার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন জানানো হলে জেলা প্রশাসন তা অনুমোদন করে। এরপর প্রিজন ভ্যানে করে মাকসুদুর রহমানকে নেত্রকোনা জেলা কারাগার থেকে মদনের উচিতপুর ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে ট্রলারে করে খালিয়াজুরী কলেজ রোড ফেরিঘাটে নেওয়া হয়। পরে হেঁটে উপজেলা পরিষদ চত্বরে জানাজাস্থলে পৌঁছান তিনি।
জানাজার সময় মাকসুদুর রহমানের বাম হাতে হাতকড়া ছিল এবং পাশে ছিলেন পুলিশের একাধিক সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতকড়ায় দড়ি বাঁধা ছিল, যা ধরে রেখেছিলেন এক পুলিশ সদস্য। তবে উপস্থিত পুলিশ সদস্যরাও জানাজায় অংশ নেন এবং পরে জানাজা শেষে তাঁকে পুনরায় প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়।
খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বলেন, “তিনি একজন বন্দি। নিরাপত্তার স্বার্থেই তাঁর এক হাতে হাতকড়া রাখা হয়েছিল।”
পুলিশ জানায়, ২০২৩ সালের ১৬ জুলাই খালিয়াজুরী উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় মাকসুদুর রহমান ১৬ নম্বর আসামি। মামলায় ১৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় চলতি বছরের ১৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাবার জানাজায় অংশ নেওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন মাকসুদুর রহমান। উপস্থিত অনেকে জানান, তিনি কাঁদছিলেন, আর পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পরিবারের সদস্যরাও এই সময় কান্নায় ভেঙে পড়েন।
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…
ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



