সর্বশেষ

ঢাকায় গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

  • 5:41 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ অক্টোবর- বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের পর জানায়, কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটি ঘটতে পারে।

বাসের চালক গণমাধ্যমকে জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি বাস কর্তৃপক্ষের।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au