বাংলাদেশ

বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি, আইনি নোটিশ

  • 10:01 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবিঃ বাসস

মেলবোর্ন, ৫ অক্টোবর- বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ দেশের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২)-এ বলা আছে, “রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির উপর অগ্রাধিকারপ্রাপ্ত হবেন।” তাই রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা হিসেবে বিবেচিত হবে।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত, বা অপসারণ না হওয়া পর্যন্ত, কিংবা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ রাষ্ট্রপ্রধান। ফলে তার ছবি অপসারণের কোনো সিদ্ধান্ত রাষ্ট্রীয় প্রোটোকলের পরিপন্থী এবং তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনতিবিলম্বে নির্দেশ প্রত্যাহার করে বিদেশে অবস্থিত সব মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংবিধান ও আইনের আওতায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au