বাংলাদেশ

খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে যুবককে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

  • 4:25 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
প্রতিকী ছবি

মেলবোর্ন, ৭ অক্টোবর- খুলনায় ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।

পুলিশের দাবি, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তৈরি ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান হেঁটে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলে ইমরানের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইমরানকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনসের দিকে চলে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au