সর্বশেষ

স্বীকৃতি দেওয়ার তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করল রাশিয়া

  • 2:01 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৯ অক্টোবর- তালেবান সরকারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে রাশিয়া। আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার চার বছর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম সরকারিভাবে স্বীকৃত আলোচনা বলে জানা গেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি বৈঠকে অংশ নেন।

রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও সম্প্রতি কাবুলে রুশ রাষ্ট্রদূতের কার্যক্রম বাড়ানো হয়েছে এবং আফগান কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে এবং পশ্চিমা দেশগুলোর শূন্যতা কাজে লাগাতে রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। তবে পশ্চিমা দেশগুলো এই উদ্যোগকে উদ্বেগের চোখে দেখছে।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান, যা এখনো অধিকাংশ দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

এই শাখার আরও খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৬০ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার…

গেজেট তালিকায় বর্মণ ও কোচ, সরকারি জরিপে বাদ পড়লেন বহু মানুষ

সরকারি গেজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপে বাদ পড়েছেন বর্মণ ও…

ইউক্রেনের সরকারি অ্যাপে সাইবার হামলা, পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তায় আতঙ্ক

ইউক্রেনের জরুরি সতর্কবার্তা দেওয়ার সরকারি মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। অ্যাপটি হ্যাক করে দেশটির নাগরিকদের মোবাইল ফোনে পারমাণবিক হামলার আশঙ্কাসহ বিভিন্ন ভুয়া সতর্কবার্তা…

শ্রমিক আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ, চাপে সরকার?

ওটিএন বাংলা রিপোর্ট :  পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলন চতুর্থ দিনেও থামেনি। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক…

ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান…

যশোরে ‘শেখ হাসিনা আসছে’ বলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

ওটিএন বাংলা রিপোর্ট : যশোরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au