ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান…
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি ও জুবায়ের হামজা। তবে জায়গা হারিয়েছেন ডেভিড বেডিংহাম ও উইকেটকিপার কাইল ভেরেইনি।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ডি জর্জি। সেই চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন তিনি। অন্যদিকে ব্যাটিং লাইনআপের শক্তি বাড়াতে জুবায়ের হামজাকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।
পেস আক্রমণেও ফিরেছেন অভিজ্ঞ পেসার এনরিখ নরকিয়া। কুঁচকির চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে পেস বিভাগে রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ড্যান প্যাটারসন।
তবে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না লুঙ্গি এনগিডি। স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে থাকবেন কেশব মহারাজ ও সাইমন হারমার।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au