বিশ্ব

ইসরায়েলি মন্ত্রীর আল-আকসা সফরে নিন্দা সৌদি আরবের

  • 2:51 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
ইহুদিদের সুক্কোতের ছুটির সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৯ অক্টোবর- জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি এক মন্ত্রীর উসকানিমূলক সফরের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এই সফর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান। সেখানে ইসরায়েলি কর্মকর্তার প্রবেশ একটি প্ররোচনামূলক পদক্ষেপ, যা সহিংসতা উসকে দিতে পারে।”

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। এর আগে তাঁর এমন সফরগুলো ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, এমন কার্যকলাপ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে এবং পবিত্র স্থানের ঐতিহাসিক মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে।

এর আগে তুরস্ক, জর্ডান ও কাতারও ইসরায়েলি মন্ত্রীর এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au