শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন,১০ অক্টোবর- গাজার সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। হামাসের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বুধবার গভীর রাতে অনুষ্ঠিত জরুরি মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। চুক্তির আওতায় ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং এর বিনিময়ে হামাসের হাতে থাকা কয়েক ডজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে মানবিক সহায়তা গাজায় প্রবেশের সুযোগ পাবে এবং আহতদের সরিয়ে নেওয়া হবে।
জাতিসংঘ ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। তবে পর্যবেক্ষকদের মতে, স্থায়ী যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের পথে এটি কেবল প্রথম ধাপ।
সূত্র: রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au