সর্বশেষ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত

  • 10:17 pm - October 11, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (NSW) লেক ইলাওয়ারা অঞ্চলের শেলহারবার বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১১ অক্টোবর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (NSW) লেক ইলাওয়ারা অঞ্চলের শেলহারবার বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

লেক ইলাওয়ারা পুলিশ জেলার কর্মকর্তারা জানিয়েছেন, ‘পাইপার চেরোকি ল্যান্স’ নামের হালকা ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

চিফ ইন্সপেক্টর অ্যারন ওয়ান্ডারলিশ জানান, বিমানটি রাজ্যের মধ্য-পশ্চিমাঞ্চলের বাথার্স্টে যাচ্ছিল। তিনি বলেন, “বিমানটি রানওয়ে থেকে উড়াল দেয়ার প্রায় ৩০ মিটার ওপরে উঠেছিল, তখনই প্রত্যক্ষদর্শীরা দেখতে পান এটি বাম দিকে হেলে পড়ে ডানায় আঘাত লেগে রানওয়েতে ধাক্কা খায়।”

ভূমিতে আঘাত লাগার পর বিমানটি আগুন ধরে যায়, ফলে ভেতরে থাকা তিনজনই ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ নিশ্চিত করেছে, বিমানের মালিকও দুর্ঘটনার সময় ভেতরে ছিলেন।

ফায়ার অ্যান্ড রেসকিউ NSW (FRNSW) ইন্সপেক্টর অ্যান্ড্রু বারবার জানান, দুর্ঘটনার সময় স্থানীয় গ্রামীণ ফায়ার সার্ভিসের (RFS) একটি দল বিমানবন্দরে প্রশিক্ষণ নিচ্ছিল। প্রায় ১০ থেকে ১৫ জন আরএফএস স্বেচ্ছাসেবী এবং বিমানবন্দরের ঐতিহাসিক এয়ারক্রাফট রেস্টোরেশন সোসাইটি মিউজিয়ামের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ইন্সপেক্টর বারবার বলেন, “তারা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায়, কিন্তু জ্বালানির ভয়াবহ দাহ্যতার কারণে বিমানের ভেতরে থাকা যাত্রীদের বাঁচানোর কোনো সুযোগই ছিল না।”

শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (ATSB) প্রধান কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেন, দুর্ঘটনাটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। তিনি বলেন, “বিমানটি ট্যাক্সি নেওয়া শুরু করা থেকে দুর্ঘটনা ঘটার সময় পর্যন্ত খুবই অল্প সময় লেগেছে। ধরে নেওয়া যায়, আকাশে উঠার সঙ্গে সঙ্গেই কিছু একটা গুরুতর ত্রুটি ঘটে।”

ক্যানবেরা ও মেলবোর্ন থেকে তদন্ত দল ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা দিয়েছে এবং শনিবার বিকেলের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।

মিচেল আরও বলেন, “এখনই দুর্ঘটনার কারণ বলা সম্ভব নয়। তবে আমরা বিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রেকর্ড, আবহাওয়া পরিস্থিতি ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করব।”

তিনি যোগ করেন, “পুরো বিষয়টি বিশ্লেষণ করে প্রকৃত কারণ নির্ধারণে কিছুটা সময় লাগবে। গত দুই সপ্তাহেই এটিই আমাদের চতুর্থ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা তদন্ত।”

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের তিন ধাপের প্রস্তাব

মেলবোর্ন, ২৭ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাব ইসলামাবাদ-এ পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে তুলে ধরা হয়েছে বলে…

গুগল ম্যাপে নতুন সার্চ পরিষেবা

মেলবোর্ন, ২৭ এপ্রিল- প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন ফিচার যুক্ত করেছে গুগল ম্যাপস। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চালু হওয়া ‘আস্ক…

পাঁচ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে

মেলবোর্ন, ২৭ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে…

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নিউজিল্যান্ড

মেলবোর্ন, ২৭ এপ্রিল- চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, ফলে জয়ের জন্য কঠিন…

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে ১৪ জন নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

মেলবোর্ন, ২৭ এপ্রিল- চলমান যুদ্ধবিরতির মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামেনি। রোববার লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-এর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু…

শান্তি আলোচনা বাতিল, ইরান কথা বলতে চাইলে ‘কল’ করতে পারে, বলেছেন ট্রাম্প

মেলবোর্ন, ২৭ এপ্রিল- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পূর্বনির্ধারিত আলোচনা কার্যত বাতিল করা হয়েছে এবং ইরান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au