লিড নিউজ

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

  • 11:41 pm - October 14, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে অন্তত নয়জন নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ অক্টোবর- বাংলাদেশের রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে অন্তত নয়জন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “এখন পর্যন্ত নয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, নিহতরা সম্ভবত কেমিক্যাল বিস্ফোরণে নিঃসৃত বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, “প্রথম দিকে অনেকেই ভবন থেকে বের হতে পেরেছিলেন, কিন্তু যারা বিস্ফোরণের সময় গ্যাসের সংস্পর্শে এসেছেন তারা বের হতে পারেননি।”

তিনি আরও জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। কেমিক্যাল পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়। “আমরা মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম চালাচ্ছি এবং সবাইকে ৩০০ গজ দূরে অবস্থান করার অনুরোধ করছি,” বলেন তিনি।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহগুলো গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। এখনো সার্চ অপারেশন চলছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। সকাল ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

কেমিক্যাল গোডাউনের মালিক বা কর্মচারীদের কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অনুমোদনবিহীনভাবে গোডাউনটি পরিচালিত হচ্ছিল কিনা, সেটি তদন্ত করে নিশ্চিত করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা ধারণা করছি ভেতরে আরও মরদেহ থাকতে পারে। কেমিক্যাল নিষ্ক্রিয় হওয়ার পরই আমরা পূর্ণাঙ্গ সার্চিং অপারেশনে যাব।”

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au