সর্বশেষ

গোল্ড কোস্টের একটি সার্ভিস স্টেশনে ডাকাতির চেষ্টা: তরুণকে ধরে ফেললেন শ্রমিক

  • 5:19 pm - October 16, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ঘটনার প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশ সেখানে এসে ২৪ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৭ অক্টোবর- গোল্ড কোস্টের একটি সার্ভিস স্টেশনে ডাকাতির চেষ্টার সময় এক তরুণকে ধরে ফেলেছেন এক শ্রমিক।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিগার ওয়াটার্সের ব্রিসবেন রোডের হোপ এনার্জি সার্ভিস স্টেশনে এক ২৪ বছর বয়সী যুবক নগদ অর্থ ও সিগারেট দাবি করেন। তিনি ইঙ্গিত দেন যে তার কাছে অস্ত্র আছে।

সেই সময় দোকানের লাইনে ওই যুবকের পেছনে দাঁড়িয়ে ছিলেন এক শ্রমিক। প্রথমে তিনি হাত তুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, পরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে মাটিতে ফেলে দেন এবং তাকে আটকে রাখার চেষ্টা করেন।

ঘটনার সময় দোকানে আরও কয়েকজন ক্রেতা ছিলেন। তাদের একজন শ্রমিককে সহায়তা করে অভিযুক্তকে মাটিতে চেপে ধরে রাখেন, যতক্ষণ না পুলিশ পৌঁছে যায়।

ঘটনার প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশ সেখানে এসে ২৪ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিকেলে তাকে সাউথপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদে ভাগ বসাবে জুলাই শহীদ পরিবার?

ওটিএন বাংলা ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য…

মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক অসন্তোষ, আন্দোলন দমনে বেশি কঠোর সরকার

বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলন দমনে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ৩১ অক্টোবর, শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে নাশকতামূলক…

‘নিরাপত্তা শঙ্কায়’ জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

জাতীয় চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। পুলিশ হামলার আশঙ্কা প্রকাশ করে অনুষ্ঠান বন্ধ রাখতে বলার পর নিরাপত্তার স্বার্থে এ…

মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হবে যেভাবে, ট্রাম্পের সামনে কী চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ভোট দিচ্ছেন দেশটির লাখো ভোটার। এই নির্বাচনের ফলাফল শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে না, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি…

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…

চট্টগ্রামে দুই হিন্দু বনকর্মীসহ ছয়জনের ওপর সংঘবদ্ধ হামলা, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় পাঁচ বনকর্মী ও এক পুলিশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au