বিশ্ব

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা 

  • 6:53 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
প্রতিকী ছবি(সংগৃহীত)

মেলবোর্ন, ১৮ অক্টোবর- যুদ্ধবিরতির অল্প সময় পরই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে প্রদেশটির একাধিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে। হামলার পর আফগান সেনারাও সীমান্ত এলাকায় পাল্টা হামলা শুরু করে, ফলে দুই দেশের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশনের খবরে বলা হয়েছে, পাকতিকার উরগুন ও বারমাল জেলাগুলোয় পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমা ফেলে, যার ফলে ঘরবাড়ি ধ্বংস হয় ও মানুষ আতঙ্কে পালিয়ে যায়।

পাকতিকার কমান্ডিং সেন্টার খামা প্রেসকে জানায়, “বিনা উস্কানিতে পাকিস্তান আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতা আবারও লঙ্ঘন করেছে।” তারা আরও দাবি করে, হামলায় নিহত ছয়জনের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী ছিলেন।

এ ঘটনার আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “পাকিস্তান যদি উস্কানি না দেয়, আফগানিস্তান কোনো সামরিক পদক্ষেপ নেবে না।” কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা চালানো হয়।

পাকতিকার সরকারি কর্মকর্তারা জানান, হামলার পরপরই আফগান বাহিনী সীমান্তে পাল্টা গোলাবর্ষণ শুরু করে এবং সতর্কতা জারি করে। তাদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা সীমান্ত পার হয়ে আরও বড় আকার নিতে পারে।

আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই পারস্পরিক ‘বিশ্বাসের ঘাটতি’ রয়েছে। সীমান্ত বিরোধ, তালেবান ইস্যু এবং সীমান্ত নিরাপত্তা প্রশ্নে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় নতুন সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

সূত্র: খামা প্রেস

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au