বিশ্ব

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

  • 4:29 pm - June 28, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুন- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও স্পষ্ট করে জানিয়েছেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ভূখণ্ডে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় ফিরলে তার সরকারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেবে না। এই বক্তব্যের মাধ্যমে বহুদিনের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করলেন তিনি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, তিনি যে জাতীয় সরকার গঠন করতে চান, তার অন্যতম মৌলিক নীতি হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে প্রত্যাখ্যান করা।

নেতানিয়াহু বলেন, “আমি যে জাতীয় সরকার গঠন করতে চাই, তার অন্যতম নীতি হলো দুই রাষ্ট্রের কোনো জায়গা নেই। সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত দুটি রাষ্ট্রের কোনো স্থান নেই।”

তিনি আরও দাবি করেন, কয়েক বছর আগেও ইসরায়েলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে জনমত বিভক্ত ছিল। অনেক নাগরিক তখন এই প্রস্তাবকে সমর্থন করতেন। তবে সাম্প্রতিক যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে তার দাবি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের আগে এ বিষয়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দুই রাষ্ট্র সমাধানের পক্ষে ছিলেন। কিন্তু বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষ সেই ধারণা থেকে সরে এসেছেন এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রত্যাখ্যান এখন জাতীয় ঐকমত্যের অংশে পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাতের স্থায়ী সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে নেতানিয়াহুর এই বক্তব্য সেই সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে বিশ্লেষকদের মত।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে ডানপন্থী ভোটারদের সমর্থন ধরে রাখতেই নেতানিয়াহু আবারও কঠোর অবস্থান প্রকাশ করেছেন। তার এই মন্তব্য ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au