সর্বশেষ

অভিমান ভুলে বিদ্রোহ দলগুলো অংশ নিবে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে

  • 4:28 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
প্রথম বিভাগ ক্রিকেটে বাড়ছে সুযোগ সুবিধা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ অক্টোবর-প্রথম বিভাগ লিগে বড় পরিবর্তনের ইঙ্গিত, ক্লাবগুলোর জন্য বাড়ছে বরাদ্দ প্রথম বিভাগ লিগে বড় পরিবর্তনের ইঙ্গিত, ক্লাবগুলোর জন্য বাড়ছে বরাদ্দ

আসন্ন ক্রিকেট লিগ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। এ মৌসুমে লিগের ম্যাচগুলো আয়োজনের জন্য মোহাম্মদপুরের সিলিকন মাঠ, বিকেএসপির এক ও দুই নম্বর গ্রাউন্ড এবং কেরানীগঞ্জের তেঘরিয়ার মাঠ বরাদ্দ পেয়েছে কমিটি।

তবে এনএসসিএল টুর্নামেন্ট চলায় বিকেএসপির মাঠ দুটি ব্যবহারের আগে কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সিসিডিএম।

ক্লাবগুলোর অযৌক্তিক প্রভাব ও ক্রিকেটারদের জিম্মি করে রাখার প্রবণতা কমাতে এবার পরিবর্তনের পথে হাঁটছে সিসিডিএম।

কমিটির চেয়ারম্যান বলেন, শুধু আর্থিক দিক নয়, পুরো ব্যবস্থাপনাতেই কিছু পরিবর্তন আনতে চাই আমরা। অর্গানাইজারদের নিয়েও নতুন সিদ্ধান্তের পথে যাচ্ছি।

প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বেশ কিছু ইতিবাচক ঘোষণা দিয়েছে সিসিডিএম। ৫০ শতাংশ বর্ধিত অ্যাপিয়ারেন্স মানি, বাড়তি প্রাইজমানি, পরিবহন ভাতা এবং জার্সির খরচের অনুদানের নিশ্চয়তা পেয়েছেন ক্লাব কর্মকর্তারা।

সভায় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ, অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং সিসিডিএমের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ফায়জুর রহমান মিতু। দীর্ঘ ২১ বছর পর সিসিডিএমে ফিরে এসে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিতু।

পুরো সভাজুড়ে ছিল ইতিবাচক আলোচনা আর আগামী মৌসুমকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au