সর্বশেষ

জাতীয় দল থেকে এখন বিরাট-রোহিতের শেষ দেখছেন না পন্টিং

  • 4:48 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ অক্টোবর-টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন কেবল ওয়ানডে খেলছেন। ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে সাত মাস পর দুজনই ফিরেছেন জাতীয় দল জার্সিতে। লম্বাসময় পর ওয়ানডেতে ফেরাটা রাঙাতে পারেননি দুজনই। অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং তবুও মনে করছেন,রোহিত-কোহলিকে এখনই বাতিলের তালিকায় ফেলে দেয়ার কোন কারণ নেই।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হয়েছে ভারতের। পার্থে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারতের হারের পর অ্যাডিলেডে আজ গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিডনিতে শনিবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

প্রথম ম্যাচে অজিদের গতি-বোলিংয়ের সামনে কেউই টিকতে পারেননি। ওপেনার রোহিতের ব্যাটে আসে ৮ রান, কোহলি ফেরেন শূন্য রানে। আশাবাদী পন্টিং বলছেন, খুব শিগগিরই ফর্মে ফিরবেন দুই মহাতারকা।

আইসিসি রিভিউ পডকাস্টে পটিং বলেছেন, ‘চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কখনোই বাতিলের তালিকায় ফেলার সুযোগ নেই। এই দুজন বহু বছর ধরে বিশ্বের সেরাদের মধ্যে আছেন। আগেও বলেছি, ওয়ানডেতে যতজনকে দেখেছি, তাদের মধ্যে বিরাটই সেরা।’

‘তারা ঠিকই দলে অবদান রাখার পথ খুঁজে নেবে এবং ম্যাচ জেতাবে। সেটা যদি করতে পারে, ২০২৭ বিশ্বকাপের দলেও তারা খুব সম্ভবত থাকবে। আমি তো মনে করি, এ দুজন খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে।’

‘ব্যাটিংয়ের জন্য অ্যাডিলেড দারুণ, ক্রিকেট খেলার জন্যই দারুণ জায়গা। তবে তাদের জন্য কাজটা সহজ হবে না এ কারণে যে, সাদা বলের ক্রিকেটের সবসময়ের সেরা কিছু বোলারদের মুখোমুখি হতে হবে তাদের।’

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au