সর্বশেষ

মেসির রেকর্ডের দারপ্রান্তে হলান্ড

  • 4:54 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ অক্টোবর-যেন মানুষ নন, গোল করার জন্যই জন্মেছেন আর্লিং হলান্ডকে দেখলে এমনটাই মনে হওয়াটা অস্বাভাবিক নয়। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গোল করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ জয়ে ম্যাচের প্রথম গোলটা আসে তার পা থেকেই আর তাতেই ইতিহাসের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন তিনি।

এই এক গোলেই হালান্ডের নামের পাশে যুক্ত হলো বিস্ময়কর এক পরিসংখ্যান টানা ১২ ম্যাচে গোল (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে)। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১১ ম্যাচে ১৫টি। পরিসংখ্যান নয়, এটি এক অবিশ্বাস্য ধারাবাহিকতা, যা ইউরোপের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হচ্ছে, হলান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে মাত্র ৫১ ম্যাচে ৫৩ গোল করেছেন! ইতিহাসে মাত্র আটজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি গোল করেছেন এই প্রতিযোগিতায়। তবে বয়সের বিচারে তিনি এমন এক কীর্তির পথে, যা এক সময় কেবল লিওনেল মেসির নামেই মানাতো।

২৬ বছর হওয়ার আগ পর্যন্ত মেসির গোল ছিল ৫৯টি। আর হলান্ডের বয়স এখনো ২৬ হয়নি আগামী গ্রীষ্মেই কেবল সেই মাইলফলকে পৌঁছাবেন। অর্থাৎ, পুরো ২০২৫/২৬ মৌসুমটাই সামনে রয়েছে এই নরওয়েজিয়ান দানবের জন্য।

মেসির সেই রেকর্ড ভাঙা কি এখন কেবল সময়ের অপেক্ষা? হলান্ডের গোল তৃষ্ণা, ধারাবাহিকতা আর পেপ গার্দিওলার নিখুঁত যন্ত্রে তার অবস্থান সব মিলিয়ে উত্তরটা প্রায় নিশ্চিত।

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au