বাংলাদেশ

গুম মামলার বাদী হওয়ায় সরে দাঁড়ালেন ১৫ সেনা কর্মকর্তাদের আইনজীবী সরোয়ার

  • 9:19 pm - October 23, 2025
  • পঠিত হয়েছে:২০০ বার
ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর- আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আর আইনি লড়াই চালিয়ে যাবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নৈতিক ও আইনি কারণে তিনি নিজেকে এই মামলার আইনজীবীর দায়িত্ব থেকে সরিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, যেসব মামলায় তিনি গুমের অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের আসামিদের মধ্যেই রয়েছেন এই ১৫ জন সেনা কর্মকর্তা। একই ব্যক্তি একদিকে গুম মামলার বাদী এবং অন্যদিকে সেই মামলার আসামির পক্ষের আইনজীবী—এ অবস্থাটি বার কাউন্সিলের আইন ও পেশাগত বিধির সঙ্গে সাংঘর্ষিক। তাই তিনি আর এই মামলাগুলোতে তাদের পক্ষে দাঁড়াতে পারেন না।

এর আগে বুধবার (২২ অক্টোবর) তিনি শেষবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন। এরপরই সিদ্ধান্ত নেন যে তিনি আর এই পক্ষে আইনি সহায়তা দেবেন না।

ব্যারিস্টার সরোয়ার হোসেন উল্লেখ করেন, যে গুম মামলাটি তিনি নিজে দায়ের করেছিলেন, সেখানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ আরও দুই সাবেক সেনা কর্মকর্তা আসামি হিসেবে রয়েছেন। এই তিনজনের একজন বর্তমানে ওই ১৫ কর্মকর্তা দলের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে স্বার্থের সংঘাত এড়াতে তিনি নিজেকে সরিয়ে নেওয়াকেই সঠিক মনে করেছেন।

তিনি আরও বলেন, আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক অবস্থান বজায় রাখাও তার কাছে গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই।

ফলে এখন থেকে এই মামলাগুলোর পরবর্তী কার্যক্রমে ওই ১৫ কর্মকর্তাকে নতুন আইনজীবীর মাধ্যমে আদালতে লড়তে হবে।

এই শাখার আরও খবর

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au