সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ জয় টাইগারদের

  • 5:29 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
৪ সিরিজ পর ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়।

মেলবোর্ন ২৪ অক্টোবরঅবশেষে বাংলাদেশের ওয়ানডে দলে স্বত্বি ফিরেছে। সময়ের হিসাবে প্রায় ১৭ মাস আর চার সিরিজ পর টাইগারদের ওয়ানডে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

আক্ষেপ আর হতাশা নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের কেটেছে অনেকটা সময়। উঠেছে নানা প্রশ্ন। ক্রিকেটাররাও হয়েছেন ট্রলের শিকার। অবশেষে সেখানে আশার আলো জ্বেলে বাংলার ছেলেদের ঘরে আরো একটি ওয়ানডে সিরিজ জয়ের ট্রফি। সেটিও প্রায় ১৭ মাস পর। যেখানে উজ্জল রিশাদ, সৌম্য, সাইফরা।

এদিন আর ওপেনাররা ভুলের চোরালিতে আটকে যাননি। মিরপুরের মাটিতে দুই টাইগার ওপেনার সৌম্য-সাইফের চোখ জুড়ানা শুরু।  মিরপুরে বাংলাদেশের ওপেনারদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ওপেনিংয়ে আসে ১৭৬ রান। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে সাইফ ফেরেন ৮০ রানে।

ম্যাচ সেরা সৌম্য সরকারের সামনেও এসেছিলো সে সুযোগ। শুরু থেকে প্রতিভবান ট্যাগ পাওয়া সরকারও গত ম্যাচের আউটের যেন রিপ্লে দেখালেন। ফেরেন ৯১ রানে।

এরপরই কমে আসে বাংলাদেশের রানের গতি। হৃদয়, শান্ত, অঙ্কনরা রানের গতি ধরে রাখতে পারেননি। যদিও শান্ত খেললেন ৪৪ রানের ইনিংস।

শেষ দিকে সোহানের ৮ বল ১৬ আর মিরাজের ১০০ স্ট্রাইক রেটে বাংলাদেশ পায় ৮ উইকেটে ২৯৬ রানের পুঁজি।

এমন উইকেটে ক্যারিবিয়দের জন্য এই রান ছিলো পাহাড় সমান। দলীয় ৫০ পার হওয়ার আগেই টাইগার স্পিনারদের ঘূর্ণিতে নেই প্রতিপক্ষের ৪ উইকেট।

আর দলীয় ৮২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানের গন্ডি পার হয় আকিলের কল্যাণে। খেলেন ২৭ রানের ইনিংস। আর সব মিলিয়ে তারা তোলে ১১৭ রান ৷ দারুণ ছন্দে থাকা এই সিরিজ সেরা রিশাদ নেন ৩ উইকেট, তানভিরও পকেটে পোড়েন সমান ৩ উইকেট।

এই শাখার আরও খবর

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au