সর্বশেষ

মায়ামির সাথে চুক্তি বাড়াচ্ছেন লিওনেল মেসি

  • 5:42 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ অক্টোবর-চলতি মৌসুমেই ফুটবলকে বিদায় বলেছেন অনেক তারকা। বিশেষ করে সার্জিও বুসকেটস ও জর্দি আলবার অবসরের পর অনেকেই ধরে নিয়েছিলেন যে ফুটবল মহাতারকা লিওনেল মেসিও হয়তো বিদায় বলবেন। তবে ভক্তদের জন্য সুখবর ফুটবল জাদুকর লিওনেল মেসি সহসাই থামছেন না। ৩৮ বছর বয়সেও ফুটবলের প্রতি তার ক্ষুধা এখনও আগের মতোই যে অটুট এবার নতুন করে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করে সেই ঘোষণাই দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।

এমএলএস ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল ২০২৫ সালের শেষে। নতুন চুক্তির মাধ্যমে মেসি নিশ্চিত করলেন-তিনি এখনই অবসর ভাবনায় যাচ্ছেন না; বরং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আরও সাফল্য জয়ের এবং ২০২৬ বিশ্বকাপে খেলার।

এখন পর্যন্ত আটজন ফুটবলার পাঁচটি করে বিশ্বকাপ খেলেছেন, যার মধ্যে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। কিন্তু মেসির সামনে সুযোগ তৈরি হয়েছে রেকর্ড গড়ে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার—যা ফুটবল ইতিহাসে একেবারেই নজিরবিহীন।

নতুন চুক্তি সম্পর্কে ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষের বার্তা একটাই-“আমরা একে অপরকে চাই।”

ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির নতুন চুক্তি ‘বছর বছর নবায়নযোগ্য’। অর্থাৎ, যতদিন তিনি শারীরিকভাবে প্রস্তুত এবং খেলতে আগ্রহী থাকবেন, ততদিন মাঠে দেখা যাবে তাকে। চুক্তির মেয়াদ কবে শেষ হবে, সেটি নির্ভর করবে কেবল মেসির নিজের ইচ্ছার ওপর।

মেসির সঙ্গে সম্পর্কটিও কেবল খেলোয়াড় হিসেবে নয়, মালিকানাতেও যুক্ত। কারণ তার প্রথম চুক্তিতেই ছিল-তিনি ক্লাবের অংশীদার, অর্থাৎ ইন্টার মায়ামির শেয়ারহোল্ডারও। তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্তও তার নিজের হাতে থাকবে। এমনকি মাঠের ফুটবল শেষে প্রশাসনিক দায়িত্বেও মায়ামির সঙ্গে কাজ করার পথ খোলা থাকছে তার জন্য।

এমএলএসে এখনো শিরোপা জেতেননি মেসি, যদিও গত মৌসুমে ক্লাবটি জিতেছিল সাপোর্টার্স শিল্ড। তাই তার পরবর্তী লক্ষ্য স্পষ্ট-লিগ শিরোপা জেতা, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাওয়া, এবং ২০২৬ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া।

চুক্তি নবায়নের পর মেসি যেন নতুন উদ্যমে ফিরেছেন। ফুটবলজুড়ে তাঁর উপস্থিতি এখনো এক অনুপ্রেরণার নাম, এবং মায়ামির রঙে রাঙিয়ে তিনি জানিয়ে দিলেন-“শেষটা এখনো আসেনি।”

এই শাখার আরও খবর

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au