সর্বশেষ

ওয়ানডে দলের খারাপ সময়ে মাশরাফী ও তামিমের সাথে কথা বলেন মিরাজ

  • 5:59 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ অক্টোবর-বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক সফল ক্রিকেটারদের কাছ থেকে নেতৃত্ব নিয়ে অনেক পরামর্শ পাচ্ছেন বলে জানালেন মেহেদী হাসান মিরাজ।  মাশরাফী ভাই, তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন।

নেতৃত্ব নিয়ে বাইরের সমালোচনায় খুব একটা কান দিচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। বরং তিনি অনুপ্রাণিত বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে প্রেরণা পেয়ে। নেতৃত্ব নিয়ে মাশরাফী, তামিম ইকবালদের কাছ থেকে অনেক পরামর্শ পাচ্ছেন বলে জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মিরাজের ওয়ানডে নেতৃত্বের শুরু ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব পান তিনি। পরের মাসে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেই নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।

গত জুনে শান্তকে সরিয়ে আচমকাই এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয় মিরাজকে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন তিনি বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে।

তবে সার্বিকভাবে নেতৃত্বের যাত্রা তার জন্য এখনও পর্যন্ত সুখকর নয়। ভারপ্রাপ্ত ও নিয়মিত অধিনায়ক হিসেবে ১৩ ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের জয় স্রেফ তিনটি। তার নেতৃত্বের নানা দিক নিয়ে সমালোচনা হচ্ছে চারপাশে, তার কর্তৃত্ব ও ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে নিয়মিতই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, সময়ের সঙ্গে শিখে তিনি অধিনায়ক হিসেবে আরও পোক্ত হয়ে উঠবেন।

“এটা নিয়ে আমার তিন নাম্বার সিরিজ চলছে (নিয়মিত অধিনায়ক হিসেবে)। ওয়েস্ট ইন্ডিজে আমি অধিনায়কত্ব করেছি, তখন তো আমি (নিয়মিত) অধিনায়ক ছিলাম না। ওই সিরিজে শান্ত অধিনায়কন ছিল, ও ইনজুরিতে থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছিলাম। আমার জন্য অবশ্যই অনেক কঠিন ছিল, শুরুর দিকে করেছি তখন। এখন আমি যত করব (অধিনায়কত্ব), আস্তে আস্তে তত আমার অনেক কিছুতে উন্নতি হবে।”

মিরাজ জানালেন, মাশরাফী-তামিমের মতো সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনা করে অনেক কিছু শিখছেন তিনি।

“আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, যারা অনেক অধিনায়কত্ব করেছেন, তারা আমাকে অনেক সহায়তা করছেন এবং সত্যি কথা বলতে তারা পেছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছেন। বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমাকে বলেছেন অনেক কিছু। তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন, যে এভাবে এভাবে করলে ভালো হবে।”

“আপনি যদি দেখেন, তারা কিন্তু দুজনই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। সত্যি কথা বলতে, তারা আমাকে অনেক সাপোর্ট করছেন। এই যে দুটি সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছেন, অনেক কথা হয়েছে আমার সঙ্গে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে।

এই শাখার আরও খবর

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au