সর্বশেষ

অস্ট্রিয়া ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

  • 4:40 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
টি টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের রেকর্ড করণবীরের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ অক্টোবর-টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিং। তিনি ভেঙেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান-এর রেকর্ড।

সদ্য সমাপ্ত রোমানিয়া সফরে চার ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। ওই সিরিজে তিনি ২৪৮ রান সংগ্রহ করেন এবং এর মাধ্যমে নতুন ইতিহাস রচনা করেন।

চলতি বছর এখন পর্যন্ত ৩২ ম্যাচের ৩২ ইনিংসে করণবীরের সংগ্রহ ১,৪৮৮ রান। এর মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরি। এতদিন এই রেকর্ডটি ছিল রিজওয়ানের দখলে, যিনি ২০২১ সালে ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ১,৩২৬ রান করেছিলেন (১ সেঞ্চুরি, ১২টি হাফ-সেঞ্চুরি)।

শুধু রান নয়, করণবীর ভেঙেছেন রিজওয়ানের সর্বাধিক চারের রেকর্ডও। এ বছর এখন পর্যন্ত তিনি মেরেছেন ১২৭টি চার, যেখানে রিজওয়ান ২০২১ সালে মেরেছিলেন ১১৯টি চার।

ছক্কার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন করণবীর সিং। চলতি বছর তিনি হাঁকিয়েছেন ১২২টি ছক্কা, যা এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, যিনি ২০২২ সালে মেরেছিলেন ৬৮টি ছক্কা।

অস্ট্রিয়ার এই ক্রিকেটারের রেকর্ড এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au