সর্বশেষ

গরুর সাথে ধাক্কা খেয়ে ব্রাজিল ফুটবলারের মৃত্যু

  • 4:45 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ অক্টোবর-এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলের তরুণ ফুটবলার অ্যান্টনি ইয়লানো। পিয়াউই এস্পোর্তে ক্লাবের হয়ে খেলা ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত ২০ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ইয়লানোর বাইকটি রাস্তা পার হওয়া এক গরুর সঙ্গে ধাক্কা খায়। তিনি সেদিন বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে ফিরছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মুখোমুখি সংঘর্ষের পর ইয়লানোর মোটরসাইকেলটি ছিটকে পড়ে, প্রাণীটিও কিছু সময় পর মারা যায়। ফেডারেল হাইওয়ে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ইয়লানো গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। তিনি হেলমেট পরেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছে পুলিশ।

মর্মান্তিক এ ঘটনায় শোকাহত পুরো পিয়াউই ফুটবল। তার সাবেক দুই ক্লাব আসোসিয়াসাও আতলেতিকা দি আলতোস এবং ফ্লুমিনেন্সে–পিআই–ও শ্রদ্ধা জানিয়েছে ইয়লানোকে। ইয়লানো ২০২৩ সালে সিরি–সি লিগে আলতোসের হয়ে রেমোর বিপক্ষে পেশাদার অভিষেক করেন। অনূর্ধ্ব–২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি। সামনে পিয়াউইর হয়ে কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au