সর্বশেষ

টি টোয়েন্টিতে সৌম্য সরকারকে না নেয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

  • 5:25 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ অক্টোবর-ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, কিন্তু টপ অর্ডারের ব্যাটার সৌম্য সরকার এবার দলে জায়গা পাননি।

সৌম্য সরকারের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ মূলত লিটনের ইনজুরির কারণে হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে তিনি আফগানিস্তান সিরিজ খেলতে পারেননি। এবারও ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচের স্কোয়াডে তার নাম নেই।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, টপ অর্ডারে যারা নিয়মিত, তারাই দলে সুযোগ পেয়েছেন। বর্তমান নিয়মিত টপ অর্ডার ব্যাটাররা হলেন অধিনায়ক লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন এবং সাইফ হাসান, যিনি সম্প্রতি এশিয়া কাপেও চমক দেখিয়েছেন।

সৌম্য সরকারের জাতীয় দলের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে অনিয়মিত। তার সর্বশেষ টি-টোয়েন্টি খেলা হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে ওয়ানডে সিরিজে তার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে শেষ ম্যাচের দলে তার সুযোগ এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়নি।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au