সর্বশেষ

দুটি পদক নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ কাবাডি দল

  • 5:41 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ অক্টোবর-বাহরাইনে বসেছে যুব এশিয়ান গেমসের তৃতীয় আসর। প্রথম দুই আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে কোনো পদক ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তৃতীয় আসরে এসে ঘুচেছে সেই অপেক্ষা। দুটি পদক জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশকে এই সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। দুই দলই ব্রোঞ্জ পদক জিতেছে। সেই সাফল্য নিয়ে দেশে ফিরছে কাবাডি দল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বাংলাদেশ যুব এশিয়ান গেমসে আগের দুই আসরে অংশ নিয়েছিল অন্য ইভেন্টগুলোতে। কাবাডিতে এবারই প্রথম অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রথমবারই সাফল্য এনে দিলেন বাংলার দামালরা। পদক তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।

বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিল বালিকা কাবাডি দল। শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হেরেছিল যথাক্রমে ইরান, ভারত ও থাইল্যান্ডের কাছে। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ।

এর একদিন পরই ব্রোঞ্জ পদক জেতে বালক কাবাডি দল। তারা অবশ্য ফাইনালের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু থাইল্যান্ডের কাছে হেরে সেটি সম্ভব হয়নি। বালক কাবাডি দলের শুরুটা হয়েছিল শক্তিশালী ভারতের বিপক্ষে হার দিয়ে। তবে হারের ক্ষত ভুলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই ম্যাচে হারায় ইরান ও শ্রীলঙ্কাকে।

দুই জয়ে আশা জেগেছিল ফাইনালে খেলার। তবে তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খায় বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে। এরপর পাকিস্তানকে আর স্বাগতিক বাহরাইনকে হারিয়ে ব্রোঞ্চ পদক জেতে বালক কাবাডি দল।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au