খেলা

জাদু দেখালেন মেসি, প্লে-অফে চমৎকার সূচনা মায়ামির

  • 3:50 pm - October 25, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
মেলবোর্ন, ২৫ অক্টোবর- মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে চমৎকার সূচনা করেছে ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য, ডাইভিং হেডে গোল করলেন তিনি!ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষেম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।
রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।এ জয়ে তিন ম্যাচের সেরা দুই ফরম্যাটের সিরিজে ১-০তে এগিয়ে গেল ইন্টার মায়ামি।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au