সর্বশেষ

বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে বাংলাদেশ নারী দল সেমিফাইনালে খেলতো: বিসিবি সভাপতি

  • 5:13 pm - October 25, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ অক্টোবর-কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ক্রিকেটের এই অভিভাবক। দেশে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে দেখেছেন তিনি।

এই সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ে অবশ্য খুব বেশি লাভ হয়নি বাংলাদেশের। রেটিং পয়েন্ট কিছুটা বাড়লেও আগের মতই ১০ নম্বরে আছে দলটি। বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন বুলবুল।

তিনি বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় ইনশাআল্লাহ নিয়ে যাব, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি।’ ভালো ক্রিকেটার বানানোর পাশাপাশি ভালো নাগরিকও গড়ে তুলতে চান বুলবুল, ‘বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা বাংলাদেশে ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব।’

এদিকে পুরুষ দল ওয়ানডে সিরিজ জিতলেও সম্প্রতি হতাশাজনক পারফরম্যান্স করে চলেছে নারী দল। চলমান নারী বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি বাঘিনিরা। বেশ কয়েকটি ম্যাচে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে দল।

নারী দলের প্রতি প্রত্যাশা আরো অনেক বেশি বুলবুলের। পুরুষ দলের আগে নারী দল বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন তিনি। এবারের নারী বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার হতাশাও কাজ করছে তার মনে।

বুলবুল বলেন, ‘অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করবো না।’

এই শাখার আরও খবর

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au