সর্বশেষ

ফিফপ্রোর সংক্ষিপ্ত ২৬ জন ফুটবলারের তালিকায় মেসি ও রোনালদো

  • 2:33 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ অক্টোবর-ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু কমেনি ক্রিস্টিয়ানো রোনালদো (৪০)-লিওনেল মেসির (৩৮)। হাঁটুর বয়সী খেলোয়াড়দের সঙ্গে লড়ে যাচ্ছেন। শুধু লড়ছেন না, পাল্লা দিয়ে গোল করে যাচ্ছেন। তার স্বীকৃতিই পাচ্ছেন রোনালদো-মেসি।

ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই ২০২৫ ফিফপ্রো বিশ্ব একাদশের ২৬ সদস্যের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দুই কিংবদন্তি। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বছরজুড়ে ক্লাবগুলোর হয়ে মাঠ মাতানো তারকা ফুটবলাররা। সর্বোচ্চ ৭ জন পিএসজি থেকে জায়গা পেয়েছেন।

২০২৪ সালের ১৫ জুলাই থেকে শুরু করে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত কমপক্ষে ৩০ ম্যাচের পারফরম্যান্সের হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পেয়েছেন খেলোয়াড়রা।

আগামী ৩ নভেম্বর সেরা একাদশ ঘোষণা করা হবে। বিশ্বের ২০ হাজার পেশাদার ফুটবলার ভোট দিয়ে এই তালিকা চূড়ান্ত করেছেন।

ফিফপ্রোর সেরা ২৬—

গোলরক্ষক : জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)।

ডিফেন্ডার : আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), মার্কিনিওস (পিএসজি, ব্রাজিল), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)।

মিডফিল্ডার : জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল), কোল পালমার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/নাপোলি, বেলজিয়াম), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ/এসি মিলান, ক্রোয়েশিয়া), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)।

ফরোয়ার্ড : উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর, পর্তুগাল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিসর), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

এই শাখার আরও খবর

তিস্তা মহাপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের আগ্রহ, সফরে মার্কিন প্রতিনিধিরা

বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ ক্রমেই বাড়ছে। গত দুই মাসে রংপুর ও তিস্তা অঞ্চল সফর করেছে যুক্তরাষ্ট্রের তিনটি পৃথক প্রতিনিধি দল। বাংলাদেশ পানি…

‘আতঙ্ক, বিভ্রান্তি আর বুক কাঁপানো ভয়’: ওয়াশিংটন থেকে নাইন-ইলেভেনের প্রতিবেদন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নাইন-ইলেভেনের ভয়াবহ সন্ত্রাসী হামলা বদলে দিয়েছিল বিশ্বকে। সেই দিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী ছিলেন অস্ট্রেলিয়ার এক তরুণ সাংবাদিক। ২৫ বছর…

নীলফামারীতে ৮ মাসে সংখ্যালঘু নির্যাতনের ১৮ ঘটনা, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি

নীলফামারীর বিভিন্ন এলাকায় সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হুমকি, হামলা, সম্পত্তি নিয়ে বিরোধ, ধর্মীয় স্থাপনা সংক্রান্ত সমস্যা, নারী ও শিশুর নিরাপত্তা এবং চুরিসহ মানবাধিকার লঙ্ঘনের…

স্ত্রী ও তিন মেয়েকে হত্যার অভিযোগ, পলাতক বাবা

ভারতের রাজস্থানের জয়পুরে স্ত্রী ও তিন মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে বলে…

মধুপুরের হিন্দু ব্যবসায়ী রতন সিংহকে হত্যা করল কারা?

টাঙ্গাইলের মধুপুরে রতন সিংহ (৫০) নামে এক হিন্দু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে…

মিয়ানমারে ড্রোন হামলা, বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। শুক্রবারও সেখানে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au