সর্বশেষ

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

  • 4:49 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
১৪ রানে হারলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-শেষ ৩ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ রান। জাকের আলী বড় শট খেলতে হাঁসফাঁস করছিলেন। ফলে অন্যপ্রান্তে থাকা তানজিদ হাসান তামিম পড়ছিলেন চাপে। সেই চাপেই ১৮তম ওভারের প্রথম ফলে রোমারিও শেফার্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন ৪৮ বলে ৬১ রান করা এই ওপেনার।

এরপর উইকেটে আসেন শামীম হোসেন পাটোয়ারি। এরপর জাকের বড় শটের নেশায় ফিরেছেন ১৮ বলে ১৭ রান করে। তাকেও বিদায় করেন শেফার্ড। ১৮ বলে ১৭ রান আসে জাকেরের ব্যাট থেকে। পরের ওভারে শামীম আউট হন জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে। শেষ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮ রানের। সেই সমীকরণ মেলাতে পারেননি রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। শেষ ওভারে আকিল হোসেনকে উইকেট দিয়েছেন রিশাদ। রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪ রানের হার নিয়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া দেড়শ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতে দেখেশুনে খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি সাইফ। তিনি মাত্র ৫ রান করে আউট হন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস ও তাওহীদ হৃদয়। বাংলাদেশ ৮৫ রানের মধ্যেই হারায় ৩ উইকেট।

তখনও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন তানজিদ। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী। তাকে নিয়ে মাত্র ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। সেই ওভারেই দলীয় একশ রানের গন্ডিও পেরিয়ে যায় বাংলাদেশ। এরপর লাগাতার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। উইকেটে থিতু হয়েও ম্যাচ শেষ করতে পারেননি তানজিদ-জাকেররা। লোয়ার অর্ডার ব্যাটাররাও নাটকীয় কিছু করতে পারেননি।

অ্যালিক আথানেজ ও শাই হোপ যখন ব্যাটিংয়ে ছিলেন, তখন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুইশ ছাড়িয়ে যেতে পারে। কারণ প্রথম দশ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৪। সেখান থেকেই ১২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দেড়শও করতে পারে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের ভালো শুরুর পরও বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বল্প রানেই ক্যারিবিয়ানদের থামিয়ে দেন। ৩৩ রান করা ব্র্যান্ডন কিংকে নিজের প্রথম ওভারেই ফেরান পেসার তাসকিন আহমেদ। এরপর হোপ ও আথানেজ মিলে টেনেছেন ক্যারিবিয়ানদের।

তারা দুজনে মাত্র ৫৯ বলে গড়েন ১০৬ রানের ঝড়ো এক জুটি। পাওয়ার প্লেতেই আসে ৫০ রান, আর ১০.৫ ওভারে স্পর্শ করে দলীয় শতক। এরপর ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। তাকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন আথানেজ। পরের বলেই শেরফেইন রাদারফোর্ডকে বোল্ড করে ফেরান এই বাঁহাতি স্পিনার।

টানা দুই উইকেট হারানোর পর ছন্দ ফিরে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। দারুণ খেলতে থাকা হোপ ফিরেছেন ৫৫ রান করে। বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল রস্টন চেজ (১৭*) ও রোমারিও শেফার্ড (১৩)। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুস্তাফিজুর রহমান, ২১ রান খরচায় তিনি নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন পান ২টি করে উইকেট। একটি উইকেট নেন তাসকিন।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au