মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…
মেলবোর্ন ৩০ অক্টোবর-বোলিংয়ে ভালো করেও বারবার ব্যাটিং ব্যর্থতায় হারতে হচ্ছে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেছে টাইগাররা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ খোয়াতে হল স্বাগতিকদের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ব্যাটারদের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল লিখেন, ‘একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদউল্লাহ রিয়াদ এই ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি, বিশেষ করে মিডল অর্ডারে।’
‘এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগাংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না, এটা সত্যিই কষ্টদায়ক।’
‘চিটাগাংয়ের উইকেট সবসময় ব্যাটসম্যানদের সহায়ক থাকে, কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি। প্রশ্নটা থেকেই যায় , ভুলটা আসলে কোথায় হচ্ছে? কেন বারবার এমন অবস্থানে গিয়েও আমরা ম্যাচ হারাচ্ছি?’
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হোপ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au