সর্বশেষ

দলের কৌশল নিয়ে প্রশ্ন করায় রেগে গেলেন নারী দলের কোচ বাটলার

  • 5:25 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-এএফসি এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুধবার ফুটবল ও হকি খেলোয়াড়ের হাতে আর্থিক পুরস্কার তুলে দেয় জাতীয় ক্রীড়া পরিষদে। আর্থিক পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক আফঈদা খন্দকার ও হেড কোচ পিটার বাটলার। সেখানে সাংবাদিকদের একটি প্রশ্নে রেগে যান ইংলিশ কোচ বাটলার।

বাটলারের কাছে প্রশ্ন ছিল হাইলাইন ডিফেন্স নিয়ে। তাতে চটে যান তিনি। বলেছেন, ‘প্রথমত এবং প্রধানত, আপনি পছন্দ করুন বা না করুন, হাইলাইন ডিফেন্স থাকবেই। আমি এর পরিবর্তন করব না। এটা সংশোধন করতে পারি, কিন্তু পরিবর্তন হবে না। বাংলাদেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, অনূর্ধ্ব-২০ আসরেও খেলবে, সাফ চ্যাম্পিয়নও হয়েছে। আমার এই পদ্ধতিতে সফল হয়েছে।’

‘আপনি যখন থাইল্যান্ডের মত দলের বিরুদ্ধে খেলবেন, তখন গোল হজম করবেন। আপনার সেটা মনে রাখতে হবে কিন্তু আপনারা সেটা মনে রাখেন না। কারণ আপনারা মনে রাখতে চান না। আমরা প্রতিটি খেলা দেশের বাইরে খেলি, ঢাকায় খেলি না। এজন্য যখনই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল দলের সাথে খেলবেন আপনাদের বাজেভাবে হারতে পারেন। এটা একটা বাস্তবতা।’

‘আমি বাস্তবে বাস করি। দশবারের মধ্যে নয়বার প্রতিকূলতার মধ্যে বেশি শিখবেন এবং জয়ের চেয়ে পরাজয়ের মধ্যেই বেশি শিখবেন। কারণ জয় ত্রুটিগুলো ঢেকে দেয়। তাই আমার পরামর্শ হল বোকা প্রশ্ন করার আগে ভেবে নিন।’

থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩তে, বাংলাদেশের অবস্থান ৫১ ধাপ পিছিয়ে ১০৪ এ। দুই ম্যাচে ৮ গোল হজম করেছে আফঈদা খন্দকারের দল। এরপর বাটলারের ডিফেন্স লাইন সংক্রান্ত প্রশ্নে চটে যান তিনি।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au